সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ

অবসরপ্রাপ্ত শিক্ষকসহ রাজস্থলীতে মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী গুরুতর আহত

রাজস্থলী প্রতিনিধিঃ 

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলা রাজস্থলীতে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বরইতলি এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আপ্রুমং মারমা, একই গ্রামের সুইথোয়াইঅং মারমার ছেলে অংছাইনু মারমা এবং আমছড়া পাড়ার বাচিংমং মারমা।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেন।

 

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌরিন্দ্র বড়ুয়া জানান, আজ  দুপুর ১২টার দিকে দূর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনলে আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করেছি।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, আমরা মোটরসাইকেল দূর্ঘটনায় তিন ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *