শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

আলীকদমে গরু বাজার সংলগ্ন মার্কেটে আগুন, ক্ষতি ৭ লাখ টাকা

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলায় গরু বাজার সংলগ্ন একটি সেমিপাকা টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রফিক চৌধুরীর মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক গরু বাজার চলাকালীন হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে, এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের একটি ইউনিট, সেনাজোনের সদস্য ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সেনাজোনের প্রাথমিক তদন্তে জানা গেছে, সৌর বিদ্যুৎ প্যানেলের ব্যাটারী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ ঘটনায় চিউও মার্মা (পিতা: নোং চাহ্লা) এর দোকানে রাখা প্রায় ২০০ বস্তা সিমেন্ট পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়। আনোয়ার জিহাদ চৌধুরীর দোকানের টেলিভিশন, সোফাসেট ও আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রতন পালের একটি খালি দোকানের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রুপন কান্তি জুয়েলের বসতঘরের মালামাল ও স্বর্ণালংকার পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রাথমিক হিসেবে মোট প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *