শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে ৩৯৫ শীতার্ত পরিবারে কম্বল বিতরণ

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৭ ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় অসহায়, দুঃস্থ ও শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭৫টি শীতার্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

এছাড়াও একই দিনে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সকল বিওপির মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত আরও ২২০টি প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ফলে মোট ৩৯৫টি শীতার্ত পরিবার এই মানবিক সহায়তার আওতায় আসে।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার রিজিয়নের অধীন বান্দরবান সেক্টরের অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি সক্রিয় ভূমিকা রাখছে।

একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ নানাবিধ মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ৫৭ বিজিবি। এসব উদ্যোগ পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *