January 23, 2026, 10:13 am
শিরোনাম :
খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২ খাগড়াছড়িতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ খাগড়াছড়িতে পর্যটন সহায়তা সেবা জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সাংবাদিকদের দক্ষতা ও উন্নতি বাড়িয়ে দেয় খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের বিশাল পথসভা লংগদু জোনের সহায়তায় দুই শিক্ষার্থীর ফরম ফিলাপ সম্পন্ন মহালছড়িতে ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ ২০২৬-এর উদ্বোধন কাপ্তাইয়ে প্রথম নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বাইশারীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ‎নির্বাচন ঘিরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা

ঈদগাঁওয়ে ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বিরুদ্ধে অপপ্রচার, নির্বাচন বানচালের অভিযোগ

ঈদগাঁও প্রতিনিধি।।

ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অন্তর্র্বতী ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং আসন্ন নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ উঠেছে। সমিতির একটি অংশ পরিকল্পিতভাবে এ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছেন অন্তর্র্বতী ব্যবস্থাপনা কমিটির অধিকাংশ সদস্য।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে শাহ ফকির বাজারের সমিতির স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. নাঈমুল ইসলাম এমইউপি, সদস্য মোজাহের আহমদ, মাস্টার নুরুল আমিন, এম. জিয়াউল হক ও জয়নাল আবেদীন।

বক্তারা জানান, ২০২৫ সালের ২০ নভেম্বর মেয়াদোত্তীর্ণ নির্বাচিত কমিটির কাছ থেকে সাত সদস্যবিশিষ্ট অন্তর্র্বতী ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ কমিটির মেয়াদ ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত। এ সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠনই তাদের প্রধান দায়িত্ব। উল্লেখ্য, সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালে।

সদস্য সচিব মো. নাঈমুল ইসলাম বলেন, “নির্বাচনকালীন সময়ে সভাপতিকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অন্তর্র্বতী কমিটি বিদায়ী কমিটির কাছ থেকে প্রাপ্ত সব হিসাব-নিকাশ গ্রহণ করে তা প্রকাশ্যে উপস্থাপন করেছে। কিন্তু অভিযোগকারীরা সভাপতির বক্তব্য নেওয়া কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই একতরফা ও মনগড়া অভিযোগ ছড়িয়ে দিচ্ছে।”

তিনি আরও জানান, জেলা সমবায় অফিসে উভয় পক্ষ আবেদন করলে জেলা সমবায় কর্মকর্তা যাচাই-বাছাই শেষে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারকে সভাপতির দায়িত্বভার প্রদান করেন।

কমিটির সদস্যরা বলেন, সমবায়ের বিদ্যমান বাই’লজ ও নীতিমালা অনুসরণ করেই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত ৩০ ডিসেম্বর আলম মার্কেটে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও সমিতির যাবতীয় হিসাব প্রকাশ্যে উপস্থাপন করা হয়। অভিযোগকারীদের একাংশ ওই সভায় উপস্থিত থাকলেও মূল প্রতিবাদকারীরা সেখানে ছিলেন না।

অন্যান্য সদস্যরা অভিযোগ করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী কয়েকজন ব্যক্তি অহেতুক প্রপাগান্ডায় লিপ্ত হয়েছেন। ২০২৪ সালেও নির্বাচনী তফসিল ঘোষণার পর একই ধরনের ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা হয়েছিল।

তারা দাবি করেন, “বর্তমান অন্তর্র্বতী কমিটিকে বিতর্কিত করা ও নির্বাচন বানচালের হীন উদ্দেশ্যেই এ অপপ্রচার চালানো হচ্ছে। গোটা সমিতি নয়, একটি বিশেষ অংশ এ অপকর্মে জড়িত।”

সভায় উপস্থিত সদস্য মোজাহের আহমদ বলেন, “এই বাজারের গোড়াপত্তন ও প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রয়েছে। আমরা কখনোই সমিতির স্বার্থবিরোধী কোনো কাজে জড়িত ছিলাম না।”

উল্লেখ্য, শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতিতে বর্তমানে মোট সদস্য সংখ্যা ৫৩৯ জন। এর মধ্যে ভোটার সংখ্যা ৩৫৭ জন। সর্বশেষ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল তিন শতাধিক।