শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

ঈদগাঁও উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কক্সবাজারের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ২৩মে স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থ বছরের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভীর সভাপতিত্বে এতে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আজমগীর, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহকারী শিক্ষক মারুফ এবং ঈদগাঁও উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। ক্রীড়া শিক্ষক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সাঁতার প্রশিক্ষণে উত্তীর্ণরা অংশ নেয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা বলেন, আত্মরক্ষার জন্য সাঁতার শিখতে হবে এবং সাঁতার এমন একটি ব্যায়াম যা আপনাকে সুস্থ রাখে। তোমাদের নিজেদের প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে অবশ্যই প্রতিদিন সাঁতার কাটতে হবে এবং প্রতিযোগিতায়/প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজের ও প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে।

শেষে আমন্ত্রিতরা সাঁতার প্রশিক্ষণে উত্তীর্ণদের সনদ ও নগদ অর্থ বিতরণ করেন। বিতরণকৃত অর্থ ব্যয় করে যেন সাঁতার সামগ্রী ক্রয় করেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকদের অনুরোধ করেন । প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাহ আর্দশ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আর্দশ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, ভোমরিয়া ঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসা, মেহের ঘোনা শাহ জব্বারিয় দাখিল মাদ্রাসা, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা। সভাপতি হেফাজত উল্লাহ নদভী বলেন, সাঁতার না জানলে তাঁহার জীবন ষোলো আনাই মিছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার শারীরিক সুস্থতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *