সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

ঈদগাঁও থানার অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ২০ লিটার চোলাই মদ

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁও থানার অভিযানে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা গ্রামের হাছিনা পাহাড় এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে পারভীন আক্তার (৩৮) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার জাফর আলমের স্ত্রী।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে আনুমানিক ছয় হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর–০১, তারিখ–১ জানুয়ারি ২০২৬, ধারা–৩৬ (১) সারণির ২৪ (খ)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃত পারভীন আক্তারের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ঈদগাঁও ও রামু থানায় দায়ের করা একাধিক এফআইআর ও জিআর মামলা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *