শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

উপজেলাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্মা পরিবারের পাশে পানছড়ি উপজেলা বিএনপি

সৈয়দ এম এ বাসার, ​পানছড়ি প্রতিনিধিঃ

সৈয়দ এম এ বাসার, ​পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী যৌথ খামার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অংগজাই মারমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। গতকাল ২৫ জানুয়ারি (রবিবার) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অংগজাই মারমার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়লে খবর পেয়ে তাৎক্ষণিক তাদের সহায়তা দিতে ছুটে যান খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থসহ এক মাসের খাদ্যসামগ্রী, রান্নার জন্য হাঁড়ি-পাতিল এবং পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাকসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে মো. বেলাল হোসেন বলেন, “বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই পরিবারটি যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সরকারের কাছেও দ্রুত পুনর্বাসনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *