
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ-এর ৫০তম জাতীয় কনভেনশন গত ২৭ মার্চ খুলনা নগরীতে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নগরীর সিটি ইন লিমিটেডে অনুষ্ঠিত কনভেনশনে সারাদেশ থেকে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সহ-সভাপতি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং আব্দুল আলিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সুভির চক্রবর্তী।
কনভেনশনে সংগঠনের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
বক্তারা বলেন, তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। নবনির্বাচিত সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী আরমানের নেতৃত্বে সংগঠন নতুন গতি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
কনভেনশনে দেশের বিভিন্ন জেলা গভর্নর, ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বছরের সার্বিক কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এতে জেলা-৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ‘বেস্ট ডিস্ট্রিক্ট গভর্নর’, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী ‘বেস্ট এপেক্সিয়ান’, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. আলমগীর আলম ‘বেস্ট ক্লাব প্রেসিডেন্ট’ নির্বাচিত হন। এছাড়া এপেক্স ক্লাব অব পটিয়াকে ‘বেস্ট ক্লাব’ এবং এপেক্স ক্লাব অব বান্দরবানকে ‘বেস্ট সার্ভিস ক্লাব’ হিসেবে ঘোষণা করা হয়।