বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি: 

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের আয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে  সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় ফুটবল খেলার উদ্বোধন করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। উদ্বোধনী খেলায় এশিয়া ইউনাইটেড বনাম কে এইচ এস ওয়ারির্ওস অংশগ্রহণ করেন। খেলায় কে এইচ এস ওয়ারির্ওস ৯-১ গোলে জয়ী হয়ে  এশিয়া ইউনাইটেড একাদশকে পরাজিত করেন। প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শাহজালাল চৌধুরী।

এর আগে উদ্বোধন কালে পিডিবির ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন,  শহীদ এ কে এম শামসুদ্দিন ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (KFP) একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক, যিনি ১৯৭১ সালে দেশের জন্য শহীদ হন। তাঁর স্মৃতি রক্ষার্থে কাপ্তাইয়ে  স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আয়োজন করা হতো। তিনি আরো বলেন, প্রায় দেড় যুগ (১৭ বছর) নানা প্রতিকূলতা ও মাঠের সংকটের কারণে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টটি বন্ধ ছিল, বর্তমানে  টুর্নামেন্টটি আবার চালু হওয়ায় পাহাড়ি এই জনপদে ফুটবল উন্মাদনা ফিরে এসেছে এবং স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে,পাশাপাশি দর্শক ও সামাজিক সম্পৃক্ততা: দীর্ঘ সময় পর খেলার মাঠে গড়ানোয় কাপ্তাই এবং এর আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে বিপুল সাড়া ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে বলে আসো ব্যক্ত করেন।

এ সময়  উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার প্রকৌ: কাইসুল বারী, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ (সিবিএ)  কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম,পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক  (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সিবিএ সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম, সাবেক ফুটবলার জামাল উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *