সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি

খাগড়াছড়িতে  অসহায় ও দরিদ্র ৭৩পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করতে ২০২৫–২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় খাগড়াছড়িতে অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারগুলোর হাতে গবাদি পশু ও হাঁস-মুরগি তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুব আলম।
এদিন জেলা সদরের বিভিন্ন এলাকার অস্বচ্ছল ও দুঃস্থ ৮টি পরিবারের মাঝে গরু, ২৫টি পরিবারের মাঝে ছাগল এবং ৪০টি পরিবারের মাঝে হাঁস-মুরগি বিতরণ করা হয়। সবমিলিয়ে ৭৩টি পরিবার এই সহায়তার আওতায় আসে।
বিতরণকালে জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুব আলম বলেন,“পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হলো আত্মকর্মসংস্থান। গবাদি পশু ও হাঁস-মুরগি পালন এমন একটি উদ্যোগ, যা খুব অল্প পুঁজি দিয়েই একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারে। আজ আমরা যে ৭৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের জীবনমান বদলাতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,“আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটা নৈতিক কর্তব্য। দীর্ঘদিন ধরে খেলাধুলার সামগ্রী বিতরণ, অসহায়দের ঘরবাড়ি নির্মাণ, ঘরের টিন প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ মানুষের যে কোনো সমস্যার কথা শুনলে আমি ছুটে যাওয়ার চেষ্টা করি। মানুষের কাতারে দাঁড়িয়ে কাজ করলে যে মানসিক শান্তি পাওয়া যায়, তা অন্য কোথাও নেই।”
উপকারভোগী মিলনপুর থেকে আসা এক নারী বলেন,
“আমার স্বামীর আয় খুবই সীমিত। এই গবাদি পশু ও হাঁস-মুরগি পেয়ে আমরা এখন নিজের বাড়িতেই আয় করার সুযোগ পেলাম। জেলা পরিষদের এই সহায়তা আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনবে।”
উত্তর সবুজবাগ থেকে আসা আরেক উপকারভোগী মো. রশিদুল বলেন,“দীর্ঘদিন ধরে অভাবের সঙ্গে লড়াই করছি। আজ যে সহায়তা পেলাম, তা দিয়ে ছোট পরিসরে খামার গড়ে তোলার স্বপ্ন দেখছি। এতে আমার পরিবারের জীবনমান বদলাবে বলে বিশ্বাস করি।”
উপকারভোগীরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের অসহায় ও দরিদ্র পরিবারগুলো আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং সমাজের মূল স্রোতে যুক্ত হওয়ার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *