March 6, 2026, 9:00 am
শিরোনাম :
মহালছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে উপকারভোগীদের টেকনিক্যাল প্রশিক্ষণ বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা খাগড়াছড়িতে নারী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সনাকের প্রস্তুতি সভা খাগড়াছড়িতে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প উদ্বোধন সাজেকে শতাধিক পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুবিমল চাকমাকে নিয়ে আলোচনা উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান “দরিদ্র মানুষের অধিকারকে কেউ যেন সহমর্মিতা না ভাবেন” — সংসদ সদস্য সাচিংপ্রু জেরী খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি গুইমারায় ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা পানছড়িতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আলোচনা সভা বরকলে ১২ বিজিবির উদ্যোগে রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা বিলাইছড়িতে বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা পার্বত্য মন্ত্রীর সঙ্গে তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ
Notice :

খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক।।

খুচরা সার বিক্রেতাদের অব্যাহতি দিয়ে প্রণীত ‘সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালাু২০২৫’ স্থগিত এবং খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্তির দাবিতে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৪মার্চ) দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়-এ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন খুচরা সার বিক্রেতারা। পরে দুপুর ১টা ২০ মিনিটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-পরিচালকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের বাদ দেওয়া হলে সার সরবরাহ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হতে পারে এবং এতে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নীতিমালার কার্যক্রম স্থগিত করে খুচরা সার বিক্রেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।