শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নারী নেতৃত্বের বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে সংগঠনটির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) দিনব্যাপী খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সভাপতি কংচাইরী মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা এবং সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি চাইঞা মারমা। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক ববি মারমা।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নারী নেতৃত্বের বিকাশ, শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *