মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এসব কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দিনের কর্মসূচির শুরুতে খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

সকাল সাড়ে ১১টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া। শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে টাউন হল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়ি শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *