শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

খাগড়াছড়িতে ১০ দলীয় ঐক্য ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিশাল গণমিছিল ও সমাবেশ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

খাগড়াছড়ি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো: এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে খাগড়াছড়ি শহরে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে ১০ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো: এয়াকুব আলী চৌধুরী বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি। খাগড়াছড়ি হবে শান্তি ও সম্প্রীতির জনপদ। দীর্ঘদিনের অন্যায়, অবিচার আর চাঁদাবাজির হাত থেকে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে রক্ষা করতে খাগড়াছড়ির মানুষ আজ রাজপথে নেমে এসেছে।”

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *