January 23, 2026, 11:54 am
শিরোনাম :
রাজস্থলীতে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছে বিএনপি পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন দুর্গম পাহাড়ে ৪১ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৩০০ পরিবার পেল শীতের কম্বল বাংলাদেশের বৈচিত্র্যই আমাদের শক্তি: সুপ্রদীপ চাকমা বিদ্যা দেবীর আবাহনে মুখরিত কাপ্তাই: ব্যাপক উৎসাহের মাধ্যমে সরস্বতী পূজা পালন খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২ খাগড়াছড়িতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ খাগড়াছড়িতে পর্যটন সহায়তা সেবা জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সাংবাদিকদের দক্ষতা ও উন্নতি বাড়িয়ে দেয়

গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

 

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিংগাইরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম।

 

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় কর্মশালাটি উপস্থাপনা করেন বেকস এর টিম লিডার মহিদুর রহমান খান

 

এ সময় এলজিইডির বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসন, প্রশাসনিক কর্মকতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে নিরাপদ ও টেকসই অবকাঠামোগত উন্নয়ন, নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগণের চলাচল ও পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।