January 23, 2026, 11:58 am
শিরোনাম :
খাগড়াছড়ির পূর্ণ কার্বারী পাড়ায় সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ রাজস্থলীতে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছে বিএনপি পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন দুর্গম পাহাড়ে ৪১ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৩০০ পরিবার পেল শীতের কম্বল বাংলাদেশের বৈচিত্র্যই আমাদের শক্তি: সুপ্রদীপ চাকমা বিদ্যা দেবীর আবাহনে মুখরিত কাপ্তাই: ব্যাপক উৎসাহের মাধ্যমে সরস্বতী পূজা পালন খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২ খাগড়াছড়িতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ খাগড়াছড়িতে পর্যটন সহায়তা সেবা জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামালসহ দুইজন আটক

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/২ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, বাইশফাঁড়ী বিওপি গেইটসংলগ্ন সড়কে চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন প্রকার বাংলাদেশি চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মায়ানমারের নাগরিক মংডু জেলার আয়ে জান তুনের ছেলে নে জাও (৩৮) এবং বাংলাদেশের নাগরিক কক্সবাজারের ঘুমধুম উপজেলার বাইশফাঁড়ী এলাকার বাসিন্দা কালাইয়া তংচংগ্যার ছেলে ছৈপুচিং তংচংগ্যা (২০)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত একটি সিএনজি ও অন্যান্য চোরাচালানি মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।