সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা দায়িত্বে ৪০ বিজিবি মোতায়েন

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে ৪০ বিজিবি। গুইমারা সেক্টরের লে. কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম জানিয়েছেন, বিজিবি নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি সদস্যরা সরকারি ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে দায়িত্ব পালন করছে। ভোটগ্রহণের সময় জনসাধারণ যাতে নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তা নিশ্চিত করার জন্য বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

দেশব্যাপী মোট ৪৮৯টি উপজেলায় ইতোমধ্যেই বিজিবি মোতায়েন করা হয়েছে। গুইমারা সেক্টরে ৩টি ব্যাটালিয়নের সদস্যরা ৭টি উপজেলার ১০টি বেইজ ক্যাম্প থেকে টহল, রেনডম চেকপোস্ট ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, Rapid Action Team (RAT) ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। নির্বাচনী সহায়তার জন্য দূর্গম এলাকায় হেলিকপ্টার ও বিশেষ K-9 ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সম্প্রতি বিশেষ সমন্বিত প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং দায়িত্ব পালনকালে বডি-ওয়্যার ক্যামেরা, ড্রোন ও রায়োট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *