বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

দুর্গম একালা সহ ১৪টি ভোট কেন্দ্র পরিদর্শন মহালছড়ি উপজেলা প্রশাসনের

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গম একালাসহ মোট ১৪ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান, থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া। এ সময় বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং ভোট গ্রহণের পরিবেশ সরেজমিনে পর্যালোচনা করা হয়। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে তা ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ কক্ষ, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও বিকল্প আলো ব্যবস্থা, প্রিজাইডিং ও পুলিং অফিসারদের বসার স্থানসহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গম এলাকাসহ প্রতিটি ভোট কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *