মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ , রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অবস্থিত একটি আশ্রমে নওমুসলিম নারী-পুরুষদের আটকে রেখে নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী। এছাড়া রাঙামাটি ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের আলেম ও ধর্মীয় নেতারা বক্তব্য দেন।

বক্তারা দাবি করেন, বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী নারী-পুরুষদের এনে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং তাদের পুনরায় হিন্দুধর্মে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। তারা আশ্রমে আনা ব্যক্তিদের সঙ্গে অমানবিক আচরণ এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগও উত্থাপন করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আশ্রম কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে। এ ধরনের অভিযোগ সত্য হলে তা সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

কর্মসূচি থেকে বক্তারা বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের কার্যক্রম তদন্ত, অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আশ্রমটির বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা জানান, আগামী বুধবারের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তন্নী দে রিপন্না, যিনি ইসলাম ধর্ম গ্রহণের পর আয়শা সিদ্দিকা জারা নাম ধারণ করেন, তাকে নিয়ে সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার আশ্রমের একটি নির্মাণাধীন ভবনসংলগ্ন স্থান থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চন্দ্রঘোনা থানা পুলিশ তাকে এবং তার অভিভাবকদের নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানার কাছে তাদের হস্তান্তর করা হয়।

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা চূড়ান্ত বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *