বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এক মতবিনিময় ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
সভায় জোন কমান্ডার বলেন, বাঘাইছড়ি উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন সময়ে কিছু বিশেষ চ্যালেঞ্জ সৃষ্টি করলেও সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সেগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা, গুজব ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। এ লক্ষ্যে তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও যৌথ টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি, উপজেলা নির্বাচন অফিসার, বাঘাইছড়ি, সহকারী পরিচালক, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন), অফিসার ইনচার্জ, বাঘাইছড়ি থানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, পদাতিক, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *