শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

প্রধান উপদেষ্টা ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং চালু করে পার্বত্য অঞ্চলে এক নতুন দিগন্তের উন্মোচন করলেন- পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।।

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপদ্রীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে দেশের মূলধারার সাথে সম্পৃক্ত করতে এবং আধুনিক শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা।

আজ ২৭ জানুয়ারী দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তাঁর বেইলি রোডস্থ কার্যালয় ‘যমুনা’ থেকে অনলাইনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ১২টি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ই-লার্নিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তার বক্তব্যে এ মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পার্বত্য চট্টগ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য অভূতপূর্ব এই ই-লার্নিং কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের গুণগত ও আধুনিক শিক্ষা বিস্তারে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। এই ব্যবস্থাটির বাস্তবায়ন মূলত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের একক চিন্তা ও চেতনারই ফসল বলে মন্তব্য করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও জানান, প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজ তিন জেলার প্রতিটিতে ১টি প্রাথমিক ও ৩টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১২টি স্কুলে ই-লার্নিং চালুর মধ্য দিয়ে বিশ্বমানের শিক্ষার সাথে যুক্ত হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল এই ১২টি স্কুল নয়, বরং প্রাথমিকভাবে ১৫০টি বা তারও অধিক বিদ্যালয়কে ই-লার্নিং-এর আওতায় আনার কাজ চলছে। চলতি মাসের মধ্যেই এগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান উপদেষ্টা।

বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকার পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অন্যান্য স্থানের চেয়ে পিছিয়ে রাখতে চায় না। উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, এই ই-লার্নিং স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পার্বত্যবাসীদের কাছে দেওয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। এর ফলে পার্বত্য অঞ্চল প্রযুক্তির নব-দিগন্ত, যোগাযোগ ও পর্যটনসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ হবে।”

সবশেষে তিনি একটি বৈষম্যহীন, মানবিক মর্যাদাসম্পন্ন এবং সম্প্রীতি ও প্রযুক্তি নির্ভর আধুনিক পার্বত্য অঞ্চল গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় তিন পার্বত্য জেলা থেকে অনলাইনে যুক্ত ই-লার্নিংভুক্ত ১২টি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনলাইনে প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *