বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে দীঘিনালার সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজনগুলোর একটি দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এক বছরের বিরতির পর আগামীকাল শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফুটবল আসর।

ফুটবলপ্রেমী জনপদ হিসেবে পরিচিত দীঘিনালাজুড়ে ইতোমধ্যেই বইতে শুরু করেছে উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে মুখিয়ে রয়েছেন হাজারো দর্শক। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ছয়টি শক্তিশালী দল অংশগ্রহণ করবে।

সর্বশেষ ২০২৪ সালে দীঘিনালা জোনের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। তবে ২০২৫ সালে অনিবার্য কারণে আয়োজনটি বন্ধ থাকায় স্থানীয় ক্রীড়াঙ্গনে কিছুটা স্থবিরতা নেমে আসে। সেই শূন্যতা কাটিয়ে নতুন উদ্যম ও ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে আবারও ফিরছে জোন কাপ, যা স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম কার্যকর মাধ্যম। অতীতের সফল ধারাবাহিকতা বজায় রেখে এবারও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে। সকল খেলাপ্রেমী দর্শককে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

স্থানীয় ক্রীড়ানুরাগীদের প্রত্যাশা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হবে এবারের আসর। দীর্ঘ বিরতির পর ফুটবলের উন্মাদনায় আবারও মুখরিত হতে যাচ্ছে দীঘিনালা। আর সেই উন্মাদনাকে ঘিরে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে উপজেলার ক্রীড়াঙ্গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *