March 6, 2026, 8:27 am
শিরোনাম :
মহালছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে উপকারভোগীদের টেকনিক্যাল প্রশিক্ষণ বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা খাগড়াছড়িতে নারী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সনাকের প্রস্তুতি সভা খাগড়াছড়িতে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প উদ্বোধন সাজেকে শতাধিক পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুবিমল চাকমাকে নিয়ে আলোচনা উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান “দরিদ্র মানুষের অধিকারকে কেউ যেন সহমর্মিতা না ভাবেন” — সংসদ সদস্য সাচিংপ্রু জেরী খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি গুইমারায় ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা পানছড়িতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আলোচনা সভা বরকলে ১২ বিজিবির উদ্যোগে রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা বিলাইছড়িতে বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা পার্বত্য মন্ত্রীর সঙ্গে তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ
Notice :

বাঘাইছড়িতে আদা, পেঁয়াজ ও রসুন চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বরাদম এলাকায় সোমবার কৃষক ও কৃষাণীদের অংশগ্রহণে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মাঠ দিবসে বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-আলম জানান, “উপজেলায় এ বছর ১৯০ হেক্টর জমিতে উন্নত জাতের আদা, ১২ হেক্টর জমিতে পেঁয়াজ এবং ৩ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, রুপকারী ইউনিয়ন ব্লক সুপার বাইজার স্বপন চাকমা এবং শতাধিক স্থানীয় কৃষক ও কৃষাণী।

মাঠ দিবসের পর স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ, রসুন ও আদার চাষের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কৃষক ও কৃষাণীরা জানান, সরকারি সহায়তা অব্যাহত থাকলে আরও বেশি পরিমাণে আদা, পেঁয়াজ, রসুন এবং দেশীয় নানাজাতের মসলা উৎপাদন সম্ভব হবে।