
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
শনিবার (১৫ মার্চ ২০২৬) সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোনের অধীন চারটি এতিমখানার প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— দারুসসুন্নাহ তাহ্ফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা, হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) শিশু সদন (এতিমখানা), বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং সিঙ্গিনালা ইমাম হোসাইন (রা.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) সূত্রে জানা যায়, এতিম শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সমাজের এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে মারিশ্যা জোন নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।