শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

বাঘাইছড়িতে বোরো ধান কাটায় ব্যাস্ত সময় পাড় করছে কৃষক, ভালো ফলনের মাঝেও আবহাওয়ার শঙ্কা, খরচ ও বাজারমূল্যে দুশ্চিন্তায় কৃষক

Reporter Name

বাঘাইছড়ি  প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। ভালো ফলনের আশা থাকলেও আবহাওয়া, উৎপাদন খরচ ও বাজারমূল্য নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাঘাইছড়ি উপজেলায় প্রায় ৩ হাজার ৫২৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে এবং ফলনও সন্তোষজনক। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিসার নুর আলম বলেন, “এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে এই সময় ঝড় বা অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনায় কৃষকদের ৮০ ভাগ ধান পেকে গেলে দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।”

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে ধান ঘরে তোলার আগ মুহূর্তে হঠাৎ ঝড়-বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, এই সময়ে বৈরী আবহাওয়া দেখা দিলে মাঠের পাকা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

কৃষকরা জানান, শুধু আবহাওয়াই নয়—উৎপাদন খরচও এ বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে প্রতি বিঘায় খরচ অনেক বেড়েছে। কিন্তু বাজারে ধানের দাম সেই তুলনায় না বাড়ায় লাভ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কৃষকদের দাবি, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং সরকারি ধান ক্রয় কার্যক্রম জোরদার করতে হবে। তা না হলে ভবিষ্যতে চাষাবাদে আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মাঠে এখন সোনালি ফসলের হাসি থাকলেও, সেই হাসি ধরে রাখতে আবহাওয়া অনুকূলে থাকা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *