শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

বাঙ্গালহালিয়ায় স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মোট ২২৩টি পরিবারের মাঝে এসব স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনকালে চেয়ারম্যান আদোমং মারমা বলেন, তৃণমূল পর্যায়ে সরকারি সেবা কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও সহজে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব চাকমা, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *