বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

বিদ্যা দেবীর আবাহনে মুখরিত কাপ্তাই: ব্যাপক উৎসাহের মাধ্যমে সরস্বতী পূজা পালন

কাপ্তাই প্রতিনিধি।।

মায়ের পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
​শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের আকুল প্রার্থনা জানান শিক্ষার্থীরাসহ অগণিত ভক্তবৃন্দ।
​সরস্বতী পূজা উপলক্ষে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদের আয়োজনে বিশেষ কর্মসূচি পালন করা হয়। সকালে পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
​কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ, কর্ণফুলী সরকারি কলেজ, লকগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বড়ইছড়ি জগন্নাথ মন্দির, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এবং বিএসপিআই পূজা মন্ডপসহ বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে আসা শিক্ষার্থীরা জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা দিতে পেরে তারা আনন্দিত। তারা দেবীর কাছে দেশ ও জাতির মঙ্গল এবং নিজেদের শিক্ষা জীবনে সাফল্যের আশীর্বাদ প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *