শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১,৪০০ গাছের চারা, জৈবসার ও খুঁটি বিতরণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বিলাইছড়ি উপজেলায় গাছের চারা, জৈবসার ও খুঁটি বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বিলাইছড়ি উপজেলার ব্রিজঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে চারা, জৈবসার ও খুঁটি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড সদস্য জ্যোতিময় চাকমা, বাবুলাল তঞ্চঙ্গ্যা, কার্বারি থুইপ্রু মারমা ও রূপকুমার চাকমা।

এছাড়া উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, বদিউল আলম, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মোদক এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রাজেন তঞ্চঙ্গ্যাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ২৬০ জন কৃষক-কৃষাণী এবং ১০টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১,৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের মধ্যে জৈবসার ও গাছের সুরক্ষার জন্য প্রয়োজনীয় খুঁটিও সরবরাহ করা হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের পুনর্বাসনে সহায়তা প্রদানের লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *