শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

বিলাইছড়িতে ৫ ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় দুর্গম পাঁচটি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব পাঠানো হয়েছে। এসব কেন্দ্রে জনবল, ব্যালট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ায় সড়ক বা নৌপথের কোনো সুযোগ না থাকায় বিকল্প হিসেবে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালে আহমদ ভুইঁয়া জানান, বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র চরম দুর্গম এলাকায় অবস্থিত। ভোটের আগের দিন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই ব্যবস্থায় তাদের ফেরত আনা হবে।

হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাবিত কেন্দ্রগুলো হলো—ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়থলি ইউনিয়নের প্রাংজংপাড়া, বড়থলি ও রাইমংছড়া ভোটকেন্দ্র।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিলাইছড়িতে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৬৮ জন এবং নারী ভোটার ১১ হাজার ৯৪৭ জন। ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা—বড়থলি ইউনিয়নে ২ হাজার ৩৩৪ জন, কেংড়াছড়িতে ৫ হাজার ৫৭২ জন, বিলাইছড়িতে ৭ হাজার ২৪৭ জন এবং ফারুয়া ইউনিয়নে ৯ হাজার ৩৬২ জন।

এদিকে ২৯৯ পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনটি জেলার ১০টি উপজেলা ও ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। পুরো নির্বাচনী এলাকায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২১৩টি, যার মধ্যে ২০টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকলে ২টি এবং জুরাছড়িতে ৭টি কেন্দ্র রয়েছে।

রাঙামাটি সংসদীয় আসনে এবারের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *