শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

মহালছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মহালছড়ি প্রতিনিধি

মহালছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের নবগঠিত সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মহালছড়ি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে পরিষদের উদ্যোগে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুয়েল দাশের সঞ্চালনায় ও বাবু রঞ্জিত বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী নির্মল চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অশোক মজুমদার, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দোলন দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সাধন চন্দ্র পাল, খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সাধন চন্দ্র দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক টিটু চক্রবর্তী এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রাজীব মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাব আলী, সাবেক সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার, মোঃ আবুল খায়ের, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাউসার আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী, সহ-সভাপতি সুকুমার দে ও বিপুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক বিশ্বজিত মজুমদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী নির্মল চন্দ্র দাশ বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার সমান হওয়া উচিত। বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকাকালে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

পরিচিতি সভা শেষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সুনিল দাশ, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিত মজুমদার, সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শিশু বণিক-এর নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *