শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
oplus_2

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা থানার ওসির প্রতিনিধি রাজিব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতির প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এবং পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এবং বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা। তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক স্মৃতিচারণমূলকভাবে তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে জাতিকে সংগ্রামের পথে উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তাঁর নেতৃত্ব ও দেশপ্রেম বাঙালির স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *