March 6, 2026, 8:30 am
শিরোনাম :
মহালছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে উপকারভোগীদের টেকনিক্যাল প্রশিক্ষণ বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা খাগড়াছড়িতে নারী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সনাকের প্রস্তুতি সভা খাগড়াছড়িতে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প উদ্বোধন সাজেকে শতাধিক পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুবিমল চাকমাকে নিয়ে আলোচনা উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান “দরিদ্র মানুষের অধিকারকে কেউ যেন সহমর্মিতা না ভাবেন” — সংসদ সদস্য সাচিংপ্রু জেরী খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি গুইমারায় ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা পানছড়িতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আলোচনা সভা বরকলে ১২ বিজিবির উদ্যোগে রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা বিলাইছড়িতে বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা পার্বত্য মন্ত্রীর সঙ্গে তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ
Notice :

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
oplus_2

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাটিরাঙ্গায় বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা বাজারে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স শাহিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পণ্যে উৎপাদন সংক্রান্ত তথ্যসম্বলিত লেবেল না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে সুজন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জিলাপিতে ‘হাইড্রোজ’ নামক অননুমোদিত রাসায়নিক উপাদান ব্যবহারের দায়ে কুমিল্লা ঝাল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান। এ সময় মাটিরাঙ্গা থানার এসআই আব্দুর রহিম, এএসআই তরুণ মজুমদারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, জিলাপিসহ যেকোনো খাদ্যপণ্যে অননুমোদিত বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।