বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

ম্রাচানাই কার্বারী পাড়ায় প্রথমবারের মতো ঐতিহ্যবাহী বলী খেলা

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ম্রাচানাই কার্বারী পাড়ায় প্রথমবারের মতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে তরুন উদ্যোক্তা ম্যামং মারমা উদ্যোগে ভাইবোনছড়ার ম্রাচানাই কার্বারী পাড়ায় সাংগ্রাই অনুষ্ঠান পরিচালনা কমিটি আয়োজনে ম্রাচানাই পাড়া ফসলি মাঠে এ বলী খেলা হয়।

এ খেলায় জেলার খ্যাটিমান বলি ১২ জন অংশ গ্রহণ করেছে এবং শক্তি, কৌশল ও দক্ষতার সমন্বয়ে প্রতিটি লড়াই চারপাশে উপস্থিত থাকা দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা সৃষ্টি করে। খেলায় বেতছড়ির আরেশি মারমা চ্যাম্পিয়ন হয় ।

বলী খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মারমা উন্নয়ন সংসদ ভাইবোন ছড়ার শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ক্যচিং মারমা।

এসময় মারমা উন্নয়ন সংসদ ভাইবোন ছড়ার শাখার সাবেক সভাপতি আরে মং মারমা’র সভাপতিত্বে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে ২নং ওয়ার্ড মেম্বার উসাজেইং মারমা, বিএনপির ২ নং ওয়ার্ডের সভাপতি চঅং মারমা, আর্মির অবসর প্রাপ্ত, সুইসা মারমা, ধর্মদ্বয় বৌদ্ধ বিহারের সভাপতি মংনু মারমা, মারমা উন্নয়ন সংসদ ভাইবোন ছড়ার শাখার সাধারণ সম্পাদক রাপ্রু মারমা, আম্যে মারমা, আথুই মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পরে এলাকার মধ্যে এমন একটি আয়োজন খুবই প্রশংসনীয়। সামনেও এ ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশাবাদী বলী প্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *