বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গামাটিতে উন্নয়নের রোল মডেল গড়ে তোলার পরিকল্পনা: শান্তি রায় চাকমা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য পদে নির্বাচিত হলে বিলাইছড়ি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করেছেন শান্তি রায় চাকমা (রায় বাবু)। শুক্রবার (৬ মার্চ) বিকালে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

শান্তি রায় জানান, ১৯৯৯ সালে সাবেক বিএনপির সভাপতি রবীন্দ্র লাল চাকমা, বর্তমান জেলা বিএনপি সভাপতি এম.এ. সালাম ফকির ও মোঃ জাফর আহাম্মদের হাত ধরে বিএনপিতে যোগ দেন। ২০১০ সাল থেকে তিনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, তার কাকা প্রয়াত আনন্দ লাল দেওয়ান ২৫ বছর ধরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পিসিমা ভারতী রানী দেওয়ান ১৯৮৯ু১৯৯৭ পর্যন্ত জেলা পরিষদ সদস্য ছিলেন। রাজনৈতিক পারিবারের সন্তান হিসেবে তিনি নিজের কর্মময় জীবন শুরু করেছেন এবং উপজেলা উন্নয়নে একই ধরনের অবদান রাখতে চান।

শান্তি রায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলে উপজেলা উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য ব্যক্ত করেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সকল স্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *