শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বৈশাখী শোভাযাত্রা, বর্ণাঢ্য র‍্যালী এবং পাহাড়ী-বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলাবাসী।

 

দিনটি উপলক্ষে এদিন উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে রাজস্থলী উপজেলা সদর ও রাজস্থলী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে রাজস্থলী উপজেলার বাঙালি, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও খিয়াং সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজ নিজ ঐতিহ্যের নৃত্য ও সংগীত পরিবেশন করেন।পাহাড়ি ও সমতলের সংস্কৃতির এই মেলবন্ধন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখের চিরচেনা ঐতিহ্য অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে পান্তা-ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়।

 

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

 

এসময় বক্তারা বলেন, এই ধরনের আয়োজন পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *