মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা

Reporter Name

মো: লোকমান হাকিম, রুমা সংবাদদাতা।।
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে রুমা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দুটি পদে অস্থায়ীভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো লোকমান হাকিম( দৈনিক কালের কন্ঠ)  এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মথি ত্রিপুরা (দৈনিক নববাণী)।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় প্রেসক্লাব সভাপতি শৈহ্লাচিং মার্মার বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রেসক্লাবের চলমান সাংগঠনিক কার্যক্রম, কিছু সদস্যের অযৌক্তিক দাবি, প্রেসক্লাবের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং নতুন কমিটি পুনর্গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটির কার্যক্রম অব্যাহত রাখা, দ্রুত একটি মধ্যবর্তী কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া এবং পূর্বে পদত্যাগপত্র জমা দেওয়া সদস্যদের আবেদন প্রত্যাহার করে পুনরায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো।
উল্লেখ্য,গত ৬ এপ্রিল ও ১৫ মে প্রেসক্লাবের সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার জন্য জমা দেওয়া আবেদনপত্র পাঠ করে শোনানো হয় এবং তা নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, রুমা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, সক্রিয় ও পেশাদার সংগঠনে পরিণত করতে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।
সভা শেষে উপস্থিত সদস্যরা রুমা প্রেসক্লাবের ঐক্য, সুশৃঙ্খল পরিবেশ ও সাংবাদিকদের পেশাগত উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *