বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

শান্তিপূর্ণ পরিবেশে খাগড়াছড়িতে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা উপজেলা, মানিকছড়ি ও দীঘিনালা—এই চারটি কেন্দ্রে মোট ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

জানা গেছে, সারাদেশে একযোগে প্রায় ৮ হাজার কেন্দ্রে অর্ধলক্ষাধিক শিক্ষার্থী গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক তদারকি ও দায়িত্ব পালন করেন বাংলাদেশ গীতা শিক্ষা (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুমন দেবনাথ মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির জেলা শাখার সভাপতি প্রভাত তালুকদার, সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সুমন আচার্যী, বাগীশিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা গীতা প্রশিক্ষক প্রণতি চৌধুরী, বাগীশিক সদর উপজেলার সহ-সভাপতি মানিক মল্লিক, সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি ধর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিমন আচার্য্য, দপ্তর সম্পাদক রঞ্জন দাশ গুপ্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, গীতা ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *