শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন : — খাগড়াছড়িতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা এমন একটি স্থায়ী পরিবর্তন চাই যাতে ভবিষ্যতে কেউ আর ইচ্ছামতো সংবিধানকে বিকৃত করতে না পারে। দেশের চাবি এখন আপনাদের হাতে। নিজেদের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ গঠনে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে রায় দেওয়ার আহ্বান জানাই।

আজ সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা টাউন হলে আয়োজিত ‘গণভোট ২০২৬: দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো তৈরির লক্ষ্যেই এই গণভোটের আয়োজন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উল্লেখ করেন, আমি এখানে কোনো নির্দিষ্ট প্রতিনিধি নির্বাচিত করতে আসিনি, বরং আপনাদের পছন্দকে জয়যুক্ত করার প্রস্তাব নিয়ে এসেছি। জুলাই বিপ্লবে এদেশের মানুষ যেভাবে দায়িত্ব নিয়েছিল, একইভাবে এই গণভোটকেও তারা সার্থক করে তুলবে।

উপদেষ্টা উপস্থিত সবাইকে জুলাই সনদের ১১টি পয়েন্ট মনে রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *