শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা।।
খাগড়াছড়ির গুইমারায় সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের মাঝে তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, গুইমারা ও তথ্য অফিস, রামগড়ের যৌথ আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুন তামান্না।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত পরিকল্পনা এবং মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসারসহ তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্রিফিংয়ে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, নীতিমালা ও জনকল্যাণমূলক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তথ্য অফিস, রামগড় কাজ করছে। এর আওতায় রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জনবহুল এলাকায় প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল সময়ে পাঁচ উপজেলায় মোট ১৯০টি প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্মার্ট বাংলাদেশ, সড়ক নিরাপত্তা, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদকবিরোধী সচেতনতা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাইবার অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে প্রায় ২৫ হাজার মানুষকে সচেতন করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া মার্চ থেকে জুন ২০২৬ সময়কালে পাঁচ উপজেলায় ১০টি উঠান বৈঠক আয়োজনের তথ্য তুলে ধরা হয়। এসব বৈঠকে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, বৃক্ষরোপণ, সামাজিক নিরাপত্তা এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, নারীর ক্ষমতায়নে বিভিন্ন ইউনিয়ন ও মহল্লায় নারী সমাবেশ আয়োজন করা হচ্ছে। সেখানে মাতৃত্বকালীন ভাতা, নারী উদ্যোক্তা সৃষ্টি, কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কে নারীদের অবহিত করা হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় ১০টি লাইভ সম্প্রচারের ব্যবস্থার কথাও তুলে ধরা হয়। এর মধ্যে খাল খনন ও পুনঃখনন প্রকল্প, স্মার্ট কৃষক কার্ড বিতরণ এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *