শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

সাংগ্রাই উৎসবে সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা প্রদান

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সিন্দুকছড়ি জোনের (গুইমারা রিজিয়ন) মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজ ১২ এপ্রিল ২০২৬ তারিখে জোনের পক্ষ থেকে আসন্ন মহাশাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান এবং মাসিক মানবি সহায়তা প্রদান (HDP) কর্মসূচি পালিত হয়েছে।

সিন্দুকছড়ি জোন সদরসহ মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পরিচালিত হয়। জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি মহাশাংগ্রাই উদযাপন কমিটির হাতে উৎসব পালনের জন্য নগদ ৪৭,০০০ টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও ৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির (২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ২ জন বাঙালি) মাঝে ১৫,০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

শিক্ষার প্রসারে ১০০ জন ছাত্র-ছাত্রীর (৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালি) মাঝে ৩০,০০০ টাকা মূল্যের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জন বাঙালির মাঝে ৭,০০০ টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের (২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১টি বাঙালি পরিবার) মাঝে ২২,৫০০ টাকা মূল্যের টিন বিতরণ করা হয়। আজকের এই কর্মসূচিতে মোট ১,২১,৫০০ টাকার আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রাপ্তির পর সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগীরা জানান, সেনাবাহিনীর এ ধরণের মানবিক কার্যক্রম দুর্গম পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে।

সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের কর্মসূচিগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *