বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মহালছড়িতে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name

দীপক সেন, স্টাফ রিপোর্টার, মহালছড়ি

স্থানীয় উপজেলা প্রশাসনের সুষ্ঠু তদারকি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থাপনায় মহালছড়ি সরকারী কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচ.এস.সি পরীক্ষা।

বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৭ খ্রি: মহালছড়ি সরকারী কলেজ কেন্দ্রের এইচ.এস.সি পরীক্ষার প্রথম দিন ৭৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন, এর মধ্যে ২০৯ জন্য ছাত্র ও ১২৮ জন ছাত্রী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবং পৃথকভাবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৩১ জন অংশগ্রহণ করেন।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী সরজমিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তাঁর প্রতিনিধি হিসেবে দুইজন সরকারি কর্মকর্তা পরীক্ষা চলাকালীন সময়ের জন্য সার্বক্ষনীক দায়িত্বে নিয়োজিত করেন।

পরীক্ষা কেন্দ্র ও কেন্দ্রের আশ-পাশের এলাকায় শান্তি-শৃংখলা রক্ষা ও শান্তিপূর্ণ পরীবেশ বজায় রাখতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সজাগ দায়িত্ব পালনরত দেখা যায়।

নকলমুক্ত পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুবই সন্তোষ প্রকাশ করেন।

মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী অপর দুটি কলেজ হলো মাইসছড়ি কলেজ ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন মাউরুম কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *