শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন এলাকায় পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে সাজেকের ব্যবসায়ী, রিসোর্ট মালিক ও ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় পর্যটন এলাকায় নির্ধারিত স্থানে বর্জ্য সংরক্ষণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং প্রতিটি রিসোর্ট, দোকান ও রেস্টুরেন্টের আশপাশ প্লাস্টিকমুক্ত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলকে সচেতন করা হয় এবং নিজ নিজ প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

সভায় আবর্জনা, পচনশীল দ্রব্য ও প্লাস্টিকজাত বর্জ্য পৃথকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তসমূহ হলো—

১. প্রতিটি দোকান, রেস্টুরেন্ট ও রিসোর্টের সামনে দুটি করে ডাস্টবিন স্থাপন করতে হবে। একটি প্লাস্টিকজাত বর্জ্য এবং অন্যটি পচনশীল বর্জ্যের জন্য ব্যবহার করা হবে।

২. নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লা–আবর্জনা কিংবা বোতল ফেলা যাবে না।

৩. প্রতি বুধবার বিকাল ৩টা থেকে কংলাক এলাকা হতে সাজেক পুলিশ ফাঁড়ি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

৪. প্রতিটি দোকান, রেস্টুরেন্ট, কটেজ ও রিসোর্ট থেকে একজন করে প্রতিনিধি বাধ্যতামূলকভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করবেন।

৫. সাজেক ভ্যালিতে প্লাস্টিক বর্জ্য শোধনাগারের ব্যবস্থা না থাকায় সেনাবাহিনীর সাজেক টিওবি ক্যাম্প কমান্ডারের তত্ত্বাবধানে বাঘাইহাট জোনের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য খাগড়াছড়িতে পাঠানো হবে।

 

সভায় উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *