সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

হাদীর উপর হামলার প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি 
????????????

ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদী  এবং চট্টগ্রাম -৮  আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যার উপর নৃশংস  হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
বিকালে গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে হাদী এবং গুলি করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা। এবং নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *