January 23, 2026, 12:02 pm
শিরোনাম :
মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপন খাগড়াছড়ির পূর্ণ কার্বারী পাড়ায় সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ রাজস্থলীতে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছে বিএনপি পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন দুর্গম পাহাড়ে ৪১ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৩০০ পরিবার পেল শীতের কম্বল বাংলাদেশের বৈচিত্র্যই আমাদের শক্তি: সুপ্রদীপ চাকমা বিদ্যা দেবীর আবাহনে মুখরিত কাপ্তাই: ব্যাপক উৎসাহের মাধ্যমে সরস্বতী পূজা পালন খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২ খাগড়াছড়িতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

হিলির আরেকটি সেঞ্চুরিতে পিষ্ট বাংলাদেশ, সেমিতে অস্ট্রেলিয়া

Reporter Name

অন্যদের ব্যর্থতার মাঝে সোবহানা মোস্তারির ফিফটিতে দুইশর কাছাকাছি পুঁজি পেল বাংলাদেশ। কিন্তু বোলিংয়ে দাঁড়াতেই পারল না নিগার সুলতানার দল। দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন অ্যালিসা হিলি। বিশাল জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় ১০ উইকেটে। ভিশাখাপাত্নামে বৃহস্পতিবার ১৯৯ রানের লক্ষ্য ২৪.৫ ওভারেই পেরিয়ে যায় হিলির দল।

এই সংস্করণে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। এক্ষেত্রে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১৮ রানের লক্ষ্য ১০ উইকেট আর ৮৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছিল তারা।