বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১২ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন ৩৮ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
সেক্টর কমান্ডার রাবায়াত বলেন, বান্দরবানে শহর বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এবং দূরবর্তী পুজামন্ডপ এলাকাগুলোতে বিজিবির বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পূজার অনুষ্ঠানাদি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ চলছে।
সেক্টর কমান্ডার আরো বলেন, যেকোনো প্রকার সন্দেহজনক গতিবিধি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প, দায়িত্বরত টহলদল কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, প্রীতি ও সম্প্রীতি রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরে হাফেজঘোনা পুজামণ্ডপ, কেন্দ্রীয় রাজারমাঠ ও বালাঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন এলাকায় পুজামন্ডপ পরিদর্শন করেন ৩৪ বিজিবি সদস্যরা।
এসময় ৩৮ বিজিবি লে:কর্ণেল মো: ইয়াসির আরাফার হোসেনসহ গণমাধ্যম কর্মীও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com