মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি।।
বান্দরবান জেলার থানচি উপজেলায় নেটয়ার্ক ও যাতায়াত ব্যবস্থা দূর্ঘমতাকে পেছনে ফেলে জাতীয় সংগীত, বাংলা ইংরেজিসহ বিভিন্ন ভাষায় দেশাত্মবোধক গান, কবিতা, নৃত্য,গনিত প্রতিযোগীতায় অংশ গ্রহণ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে সনদ ও মেডেল জয়ী হয়েছেন ৮০জন শিশু শিক্ষার্থীরা।
এনজিও সংস্থা ওহিউম্যানটোরিয়ান কর্তৃক,রোয়া কে আং প্রজেক্টের আওতায় ইন্টার -স্কুল কম্পিটেশন ২০২৫ আয়োজিত অনুষ্ঠানে গভীর থেকে গভীর সীমান্ত জনপদ থেকে যেখানে বিদ্যুৎ এর আলো কিংবা শিক্ষার আলো পৌঁছেনি সেই সব এলাকা থেকে বাছাই করে রোয়া কে আং প্রজেক্টের মাধ্যমে শিক্ষা প্রদান পরবর্তী ৩৪টি বিদ্যালয়ের সাথে কম্পিটিশন আয়োজন করে,সেখান থেকে সেখান থেকে ৮০জন শিশু শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে সনদ ও মেডেল ইত্যাদি প্রদান করা হয়।
বিদ্যা পূর্ণ চাকমার সার্বিক সঞ্চালনায় ১৯ডিসেম্বর ২০২৫, সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কম্পিটিশন শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠিত হওয়া কম্পিটিশনে হিউম্যানটোরিয়ানের নির্বাহী পরিচালক মং মং সিং মারমা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, বিশেষ অতিথি থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা উপস্থিত ছিলেন, সাংবাদিক মংবোয়াংচিং মারমা অনুপম, একাত্তর টিভি/পাহাড় বার্তা, মোঃ শহিদুল ইসলাম শহীদ, দৈনিক আমার দেশ, দৈনিক আলোকিত পাহাড় পত্রিকা প্রতিনিধি, দৈনিক অনলাইন তালাশ পর্ব২১। বর্তমান বাংলা ডটকম এর উসানু মারমা।সহকারী শিক্ষা কর্মকর্তা(বান্দরবান) সদর আব্দুল করিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com