দীপক সেন, স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পরিচালিত প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ALERT B075 প্রকল্পের আওতায় এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকা অ্যাসোসিয়েটের এক্সিকিউটিভ ডাইরেক্টর বিপ্লব চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রঞ্জন খিসা, ৪নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন,সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সেফগার্ড অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার ঝুমালিয়া চাকমা এবং প্রকল্পের উপজেলা ফোকাল টারজানিন তঞ্চঙ্গাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিগণ।
সভায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অর্জন, উপকারভোগীদের অভিজ্ঞতা, দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্পের মাধ্যমে দুর্যোগপ্রবণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জীবন-জীবিকার সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সভাটি সঞ্চালনা করেন ALERT B075 প্রকল্পের উপজেলা ফোকাল টারজানিন তঞ্চঙ্গা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com