মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও-এ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঈদগাঁও মিনি স্টেডিয়ামে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সশ্রদ্ধ সালাম প্রদর্শন, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অভিবাদন মঞ্চ থেকে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনে একটি গৌরবময় দিন এবং এ দিনে মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্যারেড পরিচালনা করেন পুলিশের উপ-পরিদর্শক আজিমুল হক। কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে পরে পুরস্কৃত করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত এবং প্রীতি ফুটবল ম্যাচ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com