ঈদগাঁও প্রতিনিধি।।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও আধুনিক হাসপাতাল পিএলসিতে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে ৭ শতাধিক রোগী চিকিৎসাসেবা পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টা থেকে ১৩ জন চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। দুপুর ২টা পর্যন্ত সাত শতাধিক রোগী এ সেবা গ্রহণ করেন। সন্ধ্যার পরও রোগী উপস্থিত থাকলে মানবিক বিবেচনায় তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে শিশু, বাত-ব্যথা, পাইলস, চর্ম ও যৌনরোগ, গাইনি এবং সাধারণ রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডেলিভারিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ নতুন সাজে সাজানো হয়। এ সময় হাসপাতালের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, পরিচালক মুজিবুর রহমান, হেড অব মার্কেটিং সরওয়ার কামালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com