জসিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) হাইকোর্টের মুন্সি সোহেলের উদ্যোগ ও নির্দেশনায় এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির সমন্বয় করেন জাবেদ হোসেন নয়ন।
ত্রাণ বিতরণকালে জাবেদ হোসেন নয়ন বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সুশৃঙ্খলভাবে চাল তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এমন সহায়তা বন্যাকবলিত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com